দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করতে চাইলে ইউপিডিএফ পরিকল্পিতভাবে বাঁধা দেয়। ক্যাম্প হলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলেই ইউপিডিএফ ক্যাম্প স্থাপন করতে দিচ্ছে না।
বক্তারা আরও বলেন, ইউপিডিএফ'র কার্যক্রম নিষিদ্ধ না হলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। এসময় তারা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল ধর্ষণ, গুম ও খুনের ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। এসময় কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মো. আবু তাহের রানা, সাংগটনিক সম্পাদক মো. আনিসুজ্জামান, এসএম মাসুদ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরএ