• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
জলবায়ু পরিবর্তন

বাংলাদেশের প্রতি সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে

দেশ টিভি ডেস্ক
  ০২ জুলাই ২০২৩, ০৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রতি সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়বে অনেক নিম্নাঞ্চল। এজন্য প্যারিসচুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১ জুলাই) রাতে এক সেমিনারে এসব কথা বলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি আমিনা জে. মোহাম্মদ। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘রোড টু সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস সামিট-২০২৩’ শীর্ষক এই সেমিনার হয়।

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি বলেন, জলবায়ু এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) পদক্ষেপ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুর্ভাগ্যের বিষয়, জলবায়ুসহ বেশ কিছু এসডিজি সূচক ভুল দিক নির্দেশ করছে। মানুষের ক্ষয়ক্ষতি দ্রুতগতিতে বাড়ছে। এখন পর্যন্ত হিসাব করে দেখা গেছে, ২০৫০ সালে বাংলাদেশের প্রতি সাতজনে একজন ব্যক্তি জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়বে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক নিম্নভূমির অঞ্চলও মারাত্মকভাবে আক্রান্ত হবে।

তিনি সতর্ক করে বলেন, বিশ্বে কার্বন নিঃসরণ বাড়ছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁতে যাচ্ছে দ্রুতই। কাজেই প্যারিসচুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে জনসংখ্যার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ লাভবান হতে পারে।

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণের ৮০ শতাংশ আসে জি২০ দেশগুলো থেকেই। কাজেই আরও পদক্ষেপ নেওয়া দরকার তাদের। বিশেষ করে কার্বন নির্গমন কমিয়ে আনতে তারা পরস্পরকে সহায়তা করতে পারে। এছাড়া জলবায়ু সংকটের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে তাদের কষ্টের বোঝা কমিয়ে আনতে ধনী দেশগুলো একে অপরকে সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে যে এসডিজি সম্মেলন হতে যাচ্ছে, সেটি আমাদের সবার জন্য একটি সন্ধিক্ষণ। এজন্য এসডিজি বাস্তবায়নে ফের আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা দ্বিগুণ জোরদার করতে হবে।

এসডিজি রূপান্তরের অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে আমিনা জে. মোহাম্মদ বলেন, এ জন্য স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ২০২৭ সালের মধ্যে দারিদ্র্য কমিয়ে আনতে সুনির্দিষ্ট মাপকাঠিকে কেন্দ্র করে অগ্রসর হতে হবে এবং এ সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্যমাত্রা স্পর্শ করতে জাতীয় পরিকল্পনাও থাকতে হবে।

টেকসই খাদ্যব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রুখতে জ্বালানি রূপান্তর, শিক্ষা, ডিজিটাল রূপান্তর, চাকরি ও সামাজিক সুরক্ষার দিকে বেশি নজর দেওয়ার কথা বলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি।

তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ ভালো একটি উদাহরণ। খাদ্যব্যবস্থা রূপান্তরে অনুপ্রেরণাদায়ক অগ্রগতি ও তা পর্যবেক্ষণে ডিজিটাল উদ্ভাবনকে কাজে লাগাতে বাংলাদেশের কাজ আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি।

তিনি আরও বলেন, ২৪-২৬ জুলাই পর্যন্ত ইতালির রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের ‘ফুড সিস্টেমস স্টকটেকিং মোমেন্টে’ বাংলাদেশ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।

২০২১ সালে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের ‘খাদ্য ব্যবস্থা’ সম্মেলনের পরবর্তী কর্মসূচি হচ্ছে ‘দ্য ইউএন ফুড সিস্টেমস স্টকটেকিং মোমেন্ট’।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, অ্যাকশন অ্যাইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর শামীমা আক্তার প্রমুখ।

  • জলবায়ু
  • বাস্তুচ্যুত
  • জাতিসংঘ
  • মারাত্মক
  • শামীমা
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
‘নির্বাচন সুষ্ঠু না হলে জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে’
‘নির্বাচন সুষ্ঠু না হলে জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে’
মারাত্মক বিপদ থেকে বাঁচালেন জনপ্রিয় অভিনেত্রী
মারাত্মক বিপদ থেকে বাঁচালেন জনপ্রিয় অভিনেত্রী
গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।