দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের আগেই বাজারে নতুন নকশার টাকা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার (২৪ মে) পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
গভর্নর বলেন, ‘১ হাজার, ৫০ ও ২০ টাকার তিনটি নতুন নোট খুব শিগগিরই বাজারে ছাড়া হবে। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এসব নোটে থাকবে দেশের প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থাপনাগুলোর ছবি।’
তিনি আরও বলেন, ‘এই নোটগুলোতে মসজিদ, মন্দিরসহ বাংলাদেশের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি থাকবে। এখানে আমরা কোনো ধরনের পার্থক্য করছি না।’
এর আগে, বছর শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আভাস দিয়েছিলেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতেই বাজারে আসতে পারে।
গভর্নরের ঘোষণায় স্পষ্ট, নতুন ডিজাইনের নোটে এবার তুলে ধরা হচ্ছে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য।
/অ