দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেন (৫৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ মে) বেলা আনুমানিক পৌনে চারটার দিকে উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল।
ডা. খন্দকার রাহাত হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি-উত্তরা বিভাগের বরাদ নিয়ে তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এফএইচ/