দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে শাখা ডাকঘরে কর্মরত ২৩ হাজার কর্মী তাদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানিয়েছে।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য জোট রোববার (১১ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের ডাক বিভাগের অন্যতম চালিকাশক্তি এই শাখা ডাকঘরের কর্মচারীরা। শহর, নগর ও বন্দর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে এই ডাকঘরগুলো নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই কর্মযজ্ঞের মূল ভিত্তি হচ্ছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। আমরা দিনরাত পরিশ্রম করে চিঠিপত্র বিলি, বিভিন্ন সরকারি ভাতা প্রদান, মানি অর্ডার ইস্যু ও বিলি এবং মোবাইল ব্যাংকিংসহ নানাবিধ আধুনিক ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। অথচ যুগের পর যুগ ধরে আমরা অবিচার, অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে অমানবিক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছি।
তিনি বলেন, বর্তমানে প্রায় ৩২২টি সাব পোস্ট অফিস ও ৮ হাজার ১৮৮টি শাখা ডাকঘরে ২৩ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন, যারা সরকার ও সাধারণ জনগণের মধ্যে মৌলিক ডাকসেবা পৌঁছে দিচ্ছেন।
আরএ