• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ

দেশ টিভি ডেস্ক
  ০৬ মে ২০২৫, ২০:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিকে সামনে রেখে বিভিন্ন মতাদর্শের ৩৫টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্যে’র আত্মপ্রকাশ হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিগত সাড়ে ১৫ বছরের দমন-পীড়ন, দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার ‘জুলাই গণ-অভ্যুত্থান’। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে।

বিভিন্ন উৎসে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই গণ-অভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারেরও বেশি মানুষকে। আহত ও পঙ্গু হন প্রায় ৩১,০০০ জন। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এ হামলা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি পায়।

কিন্তু জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই গণহত্যার বিচার প্রক্রিয়া অনিশ্চিত রয়ে গেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। যা একদিকে শহিদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের চূড়ান্ত অপমান এবং অন্যদিকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল।

বক্তারা আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবন ও নিরাপত্তা নিয়েও চরম শঙ্কা দেখা দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা আজ বিপ্লবীদের বিতর্কিত করতে নানা প্রোপাগান্ডা ও দাবির আশ্রয় নিচ্ছে। আমরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করছি।

এই বাস্তবতা উপলব্ধি করেই, আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি—‘জুলাই ঐক্য’ নামে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোট।

আমরা বিশ্বাস করি, সকল বিভক্তি ভুলে গিয়ে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা এখন সময়ের দাবি।

এই জোটের প্রধান লক্ষ্য ও দাবি হলো: জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

২০২৪ সালের গণহত্যা, শাপলা ট্র্যাজেডি, পিলখানা হত্যাযজ্ঞ, গুম, খুন, দুর্নীতি ও বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত সকল রাষ্ট্রীয় অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুততর করা।

আরও পড়ুন

এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি

এই লক্ষ্যকে সামনে রেখে, ‘জুলাই ঐক্য’ সকল স্পিরিটধারী সংগঠন ও সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। আমাদের পরবর্তী কর্মসূচি: জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন।

/অ

  • জুলাই ঐক্য
  • আওয়ামী লীগ
  • নিষিদ্ধের দাবি
এ সম্পর্কিত আরও খবর
ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন
শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন
খাগড়াছড়িতে আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
খাগড়াছড়িতে আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫
১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।