দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্সে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্য ছাড়াও মুসল্লিরা নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন আইজিপি।