দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিসিএস চাকরিপ্রত্যাশীরা। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এরআগে, সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন চাকরি প্রার্থীরা। পরে তারা একটি মানবপ্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গত ২৪ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। সংস্কারের দাবিতে সরকারকে দেওয়া আলটিমেটামের শেষ দিন ছিল রোববার।
আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে আরও রয়েছে খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।
এদিকে সন্ধ্যায় পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরএ