দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের কাতার সফরের শেষদিনে আজ বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেছেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ-কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা করেন ড: ইউনূস। এতে সাড়া দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।
ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।
এফএইচ/