দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪.৩২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনায় বসতে সম্মতি দিয়েছে পাকিস্তান বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান।
একই সঙ্গে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত এবং ৭১ এর গণহত্যার জন্য পাাকিস্তানের ক্ষমা চাওয়া বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান।
বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন।
এফএইচ/