• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

পহেলা বৈশাখে আজ রাজধানীর কোথায় কী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাঙালি যে উৎসবপ্রিয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজেদের ধর্মীয়, জাতীয়, রাষ্ট্রীয় ও সংস্কৃতির উৎসবের পাশাপাশি ধারে নেওয়া উৎসবগুলোও মহানন্দে পালন করে থাকে। বাঙালি জাতিসত্তার একমাত্র পার্বণ হলো বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ। শুরু বঙ্গাব্দ ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীও মেতে ওঠেছে বাহারি আয়োজনে। আজ রাজধানীতে যেসব আয়োজন রয়েছে তা হলো-

রবীন্দ্র সরোবর

পহেলা বৈশাখের সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে পাহাড় ও সমতলের নানা জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরা হয়। সকাল ৬টা থেকেই শুরু হওয়া এই আয়োজনে মুক্তমঞ্চে চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। সরোবরের চারপাশে রয়েছে বাহারি বাঙালি খাবারের আসর।

ঢাকা বিশ্ববিদ্যালয়

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চব্বিশের চেতনায়, সমকাল, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নববর্ষ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে বের হবে ‘আনন্দ শোভাযাত্রা’।

এবারের বর্ষবরণ শোভাযাত্রায় থাকবে সাতটি বিশাল মোটিফ—ফ্যাসিবাদের বিকৃত মুখাকৃতি, কাঠের নির্মিত বাঘ, ইলিশ মাছ, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মীর মুগ্ধের স্মৃতিকে স্মরণ করে পানির বোতল।

এই মূল মোটিফের বাইরে শোভাযাত্রায় থাকছে আরও শিল্প-অবকাঠামো: সুলতানি আমলের ১০টি মুখোশ (মাঝারি আকারের), ২০টি রঙিন চরকি, আটটি তালপাতার সেপাই, পাঁচটি তুহিন পাখি, চারটি পাখা, ২০টি লোকজ ঘোড়া এবং ১০০ ফুট দীর্ঘ লোকজ চিত্রে সাজানো ক্যানভাস।

ছোট মোটিফগুলোর মধ্যে থাকছে—৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ছয়টি মাছ ধরার চাঁই, ২০টি মাথাল, পাঁচটি লাঙল ও পাঁচটি মাছের ডোলা।

চারুকলা অনুষদের সামনের সীমানা প্রাচীর ইতোমধ্যেই সেজেছে—হলুদ রঙের জমিনে রাজশাহীর শখের হাঁড়ির মোটিফে আঁকা ফুল, পাখি, লতা আর পাতার জীবন্ত শিল্পে।

জাতীয় সংসদ ভবন

নববর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিশেষ ‘ড্রোন-শো’ ও ‘ব্যান্ড-শো’।

শাহবাগ

‘ঐ নতুনের কেতন ওড়ে’ শিরোনামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুরু হবে এই আয়োজন। সেখানে পরিবেশিত হবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক সুর, জারিসারি, পুঁথিপাঠ, গম্ভীরা এবং নাটিকা। এবারের উৎসবে অংশ নেবে ১৪টি শিল্পীগোষ্ঠী।

এ ছাড়াও রাজধানীর নানা প্রান্তেও বসছে বৈশাখী মেলা ও উৎসবের রঙিন আঙিনা। উল্লেখযোগ্য আয়োজন রয়েছে উত্তরার দিয়াবাড়ি, সুত্রাপুরের ধূপখোলা মাঠ, ওয়ারীর টিপু সুলতান রোড ও পূর্বাচলের তিনশ ফুট এলাকায়। এসব জায়গায় বছরজুড়েই কমবেশি মানুষের ভিড় লেগে থাকে, তবে উৎসবের দিনে সেই ভিড় নিঃসন্দেহে আরও ঘন ও জমকালো হবে।

আরএ

  • নববর্ষ
  • পহেলা বৈশাখ
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন
সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৪০ ও শতাধিক আহত
সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৪০ ও শতাধিক আহত
দুর্নীতি-শোষণমুক্ত রাষ্ট্রসমাজ নির্মাণই নববর্ষের অঙ্গিকার: মির্জা ফখরুল
দুর্নীতি-শোষণমুক্ত রাষ্ট্রসমাজ নির্মাণই নববর্ষের অঙ্গিকার: মির্জা ফখরুল
গণভোট আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর পূর্ণতা পাবে: প্রধান উপদেষ্টা
গণভোট আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর পূর্ণতা পাবে: প্রধান উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।