দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে শুক্রবার রাতে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ১৭ ঘণ্টা পর আজ শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একটি ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদানির একটি ইউনিউ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চালু হয়েছে। সেখান থেকে বিদ্যুৎ আসছে।
আরেকটি ইউনিট কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা দেখিনি। তবে অনুমান করছি সাত দিনের মতো সময় লাগতে পারে।
আদানির বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে।
কে