• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’

নিজস্ব প্রতিবেদক
  ১২ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে লাখ লাখ মানুষের মুখে স্লোগান— তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ; বয়কট, বয়কট, ইসরায়েল ইসরায়েল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজধানীর চতুর্দিক থেকে আসা মানুষে লোকারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। সকাল থেকে রাজধানীর শনিরআখড়া-যাত্রবাড়ী রুট, টঙ্গী, উত্তরা, কেরানীগঞ্জ, গাবতলী, শ্যামলী দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহনে চেপে এবং হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের যেতে থাকেন লাখো মানুষ।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর মোড় থেকে নারী-পুরুষের স্রোত যাচ্ছে সোহরাওয়াদী উদ্যানের দিকে। ইসরায়েলের দ্বারা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে তারা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।

মিছিলের সম্মুখে কাপড়ে মোড়ানো কয়েকটি লাশের প্রতিকৃতি নিয়ে তারা সোহরাওয়ার্দীর অভিমুখে যাচ্ছিলেন। সে সময় তাদের ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেছে।

এছাড়া ‘ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট; ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে; ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরাইলের আস্তানা; নারায়ে তাকবির, আল্লাহু আকবরসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। রাজধানীর শাহবাগে শুধু মানুষ আর মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ মোড়।

বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। এরপর কর্মসূচির সভাপতি এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক ঘোষণা পাঠ করবেন।

‘মার্চ ফর গাজা’ ও গণজমায়েত কর্মসূচিতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা দলে দলে এ কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ শান্তিপূর্ণ র‌্যালিসহ শনিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ করা হবে। শপথ গ্রহণ করা হবে।

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘিরে এর অন্যতম উদ্যোক্তা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ গতকাল শুক্রবার তার ফেসবুকে পেজে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। সেখানে সব শ্রেণি-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে রয়েছেন উল্লেখ করে সবাইকে সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রেখে নিজের অনুষ্ঠান মেনে কর্মসূচি সফল করার সংকল্পে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরএ

  • ‘মার্চ ফর গাজা’
  • সমাবেশ
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ 
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ 
রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।