দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
/অ