দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিতে দিল্লি গেলেন পররাষ্ট্রসচিব পদমর্যদার পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (৭ এপ্রিল) তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানান রিয়াজ হামিদুল্লাহ।
বাংলাদেশের বৈদেশিক নীতির জন্য গুরুত্বপূর্ণ মিশনের একটি দিল্লি। গত বছরের নভেম্বরে (২০২৪) পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর জন্য ভারত সরকারে কাছে এগ্রিমো পাঠায় বাংলাদেশ সরকার। তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে ছিলেন। ছিলেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্রসচিব হয়েছেন রিয়াজ। গত ফেব্রুয়ারিতে (২০২৫) বাংলাদেশি দূতের এগ্রিমো গ্রহণ করেছে ভারত।
রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে। রাষ্ট্রদূত রিয়াজ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
রিয়াজ হামিদুল্লাহ দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রিয়াজ দিল্লির বাংলাদেশ হাকমিশনে কাজ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি, দক্ষিণ ও ইউরোপিয়ান অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে কাজ করেছেন।
এফএইচ/