দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগমীকাল রোববার (২৫ জুন) জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স প্রধান ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, রোববার (২৫ জুন) ঢাকায় দুই দিনব্যাপী ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ইউএসজি ডিপিও) জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক সভা শুরু হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি এবং সম্মতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পাঁচ দিনের সফরে শুক্রবার ২৩ জুন ঢাকায় এসেছেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।
জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
উল্লেখ্য, ২০২৩ সালে ঘানার আক্রায় ৫ ও ৬ ডিসেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে।