• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ১০৬

দেশ টিভি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৫, ০৭:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাসব্যাপী সিয়াম সাধনার পর সারাদেশে একযোগে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। তবে এই ঈদে আনন্দও মলিন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সংঘর্ষের ঘটনায় আহতদের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৩১ মার্চ) সারাদেশে অনুষ্ঠিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিন সারাদিন দেশের বিভিন্ন স্থান থেকে জাগো নিউজে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, দেশের আটটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০৬ জন। নিহত একজন।

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আকবার শেখ (৬৫) নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মেকরেত শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর উপজেলার বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি (সরকার দীঘিরপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশালের বাবুগঞ্জে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দিয়া চৌকিদারবাড়িসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় ঈদুল ফিতরের নামাজের সময় পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়ণপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ করলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

ঝিনাইদহের শৈলকুপায় ঈদগাহে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) দুপুরে দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১টায় উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পাড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঈদের দিন সড়কে ঝরল ১৮ প্রাণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকার তোফায়েল আহমেদ বলেন, ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে আহতদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কে

  • ঈদ
এ সম্পর্কিত আরও খবর
ফিরতি ঈদযাত্রায় রেল ও বাস টার্মিনালে ভিড়
ফিরতি ঈদযাত্রায় রেল ও বাস টার্মিনালে ভিড়
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
মালাইকা থেকে আইশার নাটক, ঈদের চতুর্থ দিনে টিভিতে যা দেখবেন
মালাইকা থেকে আইশার নাটক, ঈদের চতুর্থ দিনে টিভিতে যা দেখবেন
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।