• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঈদের দিন সড়কে ঝরল ১৮ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  ৩১ মার্চ ২০২৫, ২২:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনে সড়কে ঝরল ১৭ প্রাণ। এর মধ্যে চট্টগ্রামে ৫, গাজীপুরে ২, ফরিদপুরে ১, বগুড়ায় ৩, কিশোরগঞ্জে ২, নাটোরে ২, পিরোজপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৩১ মার্চ) আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানি হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী :

চট্টগ্রাম

ঈদের দিন সকালে ৭টা ২৫ মিনিটে চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।

জানা যায়, তারা কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী ও কর্মচারী। ব্যবসা শেষে মিনিবাস ভাড়া করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন।

গাজীপুর

গাজীপুরে সকাল ১০টার দিকে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ দুইজন নিহত হয়। আহত হয় সিএনজি চালকসহ আরও চারজন। নিহতরা হলেন,-শিশু তাবাসসুম (৫) ও তার আত্মীয়।

ফরিদপুর

ফরিদপুরে নগরকান্দায় বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সূর্য বেগম মিনার গ্রামের তৈয়ব মাতব্বরের স্ত্রী। মোটরসাইকেলের ধাক্কায় সূর্য বেগম রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। পরবর্তীতে সূর্য বেগমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া

শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে দুপুর সাড়ে ১২টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে (২০) মৃত ঘোষণা করেন।

বগুড়ার শেরপুরে দুপুর সোয়া ২টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩২), তার শিশুকন্যা সেজদা (৩)। জানা যায়, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম তার শিশুকন্যা সেজদাকে মোটরসাইকেলে নিয়ে মহাসড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

নাটোর

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৫) ও লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে আল আমিন (২৭)। দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে নিহত সিএনজি অটোরিকশা চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মিম আক্তার। দুপুর ২টার দিকে পিরোজপুর-সন্নাসী খেয়াঘাট সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন তুহিন ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

আরএ

  • দুর্ঘটনা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
নেত্রকোনায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নেত্রকোনায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নাটোরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
নাটোরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।