দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট: বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীরা মসজিদের প্রাঙ্গনে ভীড় জমান। মুসল্লীদের আধিক্যের কারণে এই মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।দূর-দূরান্ত থেকে আসা মুসলিমদের সুবিধার্থে মূল মসজিদ কমপ্লেক্সের বাইরে উত্তর ও দক্ষিন পাশে দুটি প্যান্ডেল করা হয়। সেখানেও মুসল্লীরা নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ।
গাজীপুর: গাজীপুর মহানগরের ঐতিহাসিক পোড়াবাড়ি ঈদগা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮ আটটায়
নামাজে ইমামতি করেন ডঃ মোজাফফর বিন মহসিন ।নামাজে অংশগ্রহণ করেন প্রায় ১৫ হাজার মুসুল্লি। গাজীপুর মহানগরের ঐতিহাসিক পোড়াবাড়ি ঈদগা মাঠ, রাজবাড়ী ঈদগা মাঠ সহ গাজীপুর মহানগর এবং জেলায় বিভিন্ন মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ । এসময় ঈদের নামাজে অংশ নেন।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নেন মুসল্লীরা।নামাজের পর দেশ ও জাতির উম্মার জন্য দোয়ায় কান্নায় ভেঙে পড়ে মুসল্লিরা।নামাজের পরে সকল মুসল্লীরা একসাথে কোলাকুলি এবং কুশল বিনিময় করেন। অন্যদিকে গাজীপুর মহানগরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বরিশাল: সারা দেশের মতো বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসুল্লীরা। সকাল ৮ টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভেকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লীরা প্রধান জামাতে অংশগ্রহন করেন।
নরসিংদী: সকাল ৯টায় চিনিশপুর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন গাবতলী মাদরাসা মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম। এসময় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চিনিশপুর ইউপি বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ময়মনসিংহ: সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধিসহ মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
নাটোর: সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন আলাইপুর মার্কাস জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান। এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।
শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক। প্রথম জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।
কে