দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত সাত মাসের সব ঘটনাই নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিসসহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছেন বলেও জানান তিনি।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা যে দল-মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে তারা কোনোভাবেই কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেবে সরকার।
এ সময় অন্যায়ের শিকার সাধারণ মানুষ কোনো থানা বা পুলিশের কাছে গিয়ে উপকার না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
/অ