দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে ওই বস্তিতে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বেলা ১১টা ৫ মিনিটের দিকে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুনের খবর আসে। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুনে নেভানোর কাজ করে। ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
/অ