• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রাজশাহী ও সিলেট সিটিতে ভোট আজ

দেশ টিভি ডেস্ক
  ২১ জুন ২০২৩, ০৭:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ আজ (বুধবার)। সকাল ৮টা থেকে একযোগে রাসিকের ১৫৫টি ও সিলেটে ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার (২০ জুন) কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটারদের সুবিধার জন্য ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটিও।

রাজশাহী অঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাসিকের এই সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলনের মুরশিদ আলম। যদিও গত ১২ জুন রাজশাহীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারুকী ভোট বর্জনের ঘোষণা দেন।

এছাড়া সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন। আর সংরক্ষিত নারী আসনের ১০টি (জোনে) ওয়ার্ডে প্রার্থী ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাসিকে এবার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। এই তালিকায় ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষও রয়েছে। এছাড়া ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৫৩টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৩টি এবং স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৬২টি।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, রাসিকের ১৫৫টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। এরমধ্যে ১৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৭টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। এছাড়া কেন্দ্রের বুথগুলোতেও থাকছে এই ক্যামেরা।

নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপশি থাকছে আনসার সদস্যরা। নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। এছাড়া নগরজুড়ে টহল থাকবে ৩০০ জন র‍্যাব সদস্য। একই সঙ্গে কাজ করবে ১০ প্লাটুন বিজিবির সদস্য। থাকবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬১৪ জন কর্মকর্তা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ ও ৭টি সাধারণ ভোট কেন্দ্র। কিন্তু আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবে। নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।

অন্যদিকে সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন হিজড়া ভোটার রয়েছেন।

ওই সিটিতে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়রপ্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জরিহুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহজাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ৪২টি মোবাইল ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডের একটি করে মোট ১৪টি স্ট্রাইকিং ফোর্স প্রতি থানায় একটি করে মোট ছয়টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডের জন্য একটি করে মোট ২২টি র‌্যাবের টিম ও পাঁচটি সাধারণ ওয়ার্ডের জন্য এক প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও বুধবার পর্যন্ত ৪২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বৃহস্পতিবার পর্যন্ত ১৪ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকবেন।

এদিকে দুই সিটি নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভোটের দিন সীমিত থাকবে যন্ত্রচালিত যান চলাচল। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের মিছিলের ওপরও।

  • সিটি করপোরেশন নির্বাচন
  • সিলেট
  • রাজশাহী
এ সম্পর্কিত আরও খবর
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামিসহ আটক ২
জয়পুরহাটে ধর্ষণ মামলার আসামিসহ আটক ২
নাটোর-২ আসনে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী ড. নুরন্নবী
নাটোর-২ আসনে প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী ড. নুরন্নবী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।