দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’
ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা।
তিনি বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’
এফএইচ/