দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসি’র কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
আজ সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশন সচিবও তাদের সঙ্গে ছিলেন।
সাক্ষাতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম। তবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান এ বিষয়ে বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আমরা গত ১৬ মাসে যা যা করেছি, সেগুলো মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছি এবং আমাদের সফলতার বিষয়টিও জানিয়েছি। তিনি আমাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।
মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে এটিই ছিল নির্বাচন কমিশনের প্রথম সৌজন্য সাক্ষাৎ।