দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড বক্স অফিসে দাপট দেখাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমা। বাস্তব ঘটনার আলোকে নির্মিত হওয়ায় এর সঙ্গে দর্শকের সংযোগও হচ্ছে বেশ ভালোভাবে। সেকারণে প্রশংসিতও হচ্ছে এটি।
এদিকে এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার (২৪ ডিসেম্বর) ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সময়ে ‘ডানকি’র গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলেই সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকেরা। সকলেই এই সিনেমা ও অভিনেতাদের প্রশংসা করেছেন।
এদিকে সিনেমাটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ খানের অনুরাগীরা। ছবিটিকে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। হার্ডি ও তার চার বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন ‘ডানকি’ ছবিতে। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
আর