দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে ৫দিন করতে আইনশঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঈদ সামনে রেখে রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সাবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
সোমবার (২০ জুন) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। ছুটির বিষয়ে আজ (রোববার) সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
এর আগে গত মঙ্গলবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। ঈদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে এ কমিটি।
মন্ত্রিসভায় এই সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি বাস্তবে পাঁচ দিন হবে।
গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।