দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। তাই রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, এ সব স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে গন্তব্যে যেতে পারবেন।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও জানিয়েছেন রেজাউল করিম সিদ্দিকী।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী, সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা। খোলেনি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোও।
কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।
মূলত মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।
কে