দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজীবুর রহমানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে। সজীবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের সভাপতির দায়িত্বে আছেন।
গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও ছিলেন।
এফএইচ/