• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ইজতেমাকে ঘিরে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

গাজীপুর প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইজতেমাকে ঘিরে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
ইজতেমাকে ঘিরে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। এসময় একটি প্রাইভেটকারে হামলা করে সামনের গ্লাস ভাঙচুর করে। এসময় দুই জন আহত হন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মাওলানা জুবায়ের পন্থির পাঁচ শতাধিক অনুসারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মন্নুগেট এলাকায় অবস্থান নেন।

এসব ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫০) ও মাওলানা আতাউর (৫২) আহত হয়েছেন। সহকর্মীরা তাঁদেরকে উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। পরে পুলিশের অনুরোধ করলে জুবায়েরের অনুসারী মুসুল্লীরা মহাসড়ক ছেড়ে ইজতেমা মাঠে চলে যায়।

সাদপন্থী অনুসারী মুসুল্লীরা জানান, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর (পাঁচদিন ব্যাপী) পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে ইজতেমা মাঠে ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হয়। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বরে দ্বিতীয় ধাপে জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চান মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির (বাংলাদেশের) শীর্ষ মুরব্বিরা। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তাদের অনুমতি দেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যাওয়ার চেষ্টা করেন। জুবায়ের অনুসারীরা তাদের বাধা দিলে পুলিশের সহযোগিতা চেয়ে সাদ অনুসারীরা টঙ্গী পূর্ব থানায় আসেন। পরে পুলিশের সহায়তায় সাদ পন্থীরা ইজতেমা মাঠের দিকে রওনা হয়। আগে থেকেই লাঠি-সোটা নিয়ে অবস্থান করা জুবায়ের অনুসারীরা মন্নুগেট এলাকায় সাদ অনুসারীদের একটি প্রাইভেট কারের সামনের গ্লাস ভাংচুর করলে প্রাইভেটকারে থাকা সাদ অনুসারীদের দুজন মুসুল্লী আহত হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন রাখে।

জুবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাহফুজ হান্নান বলেন, সাদ পন্থি মুসুল্লীরা ময়দানের বিদেশি মেহমানখানায় প্রবেশের চেষ্টা করেন। তারা জোড় ইজতেমা আয়োজনের অনুমতি না পেয়ে অবৈধভাবে মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। পরে আমাদের সাথিরা (জুবায়ের অনুসারী) তাঁদের বাধা দেয়।

ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ সায়েম বলেন, আগামী ২০ ডিসেম্বর দ্বিতীয় ধাপের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-পুলিশ কমিশনারের (অপরাধ-দক্ষিণ) কার্যালয়ে যেতে চাচ্ছিলাম। পরে পুলিশ সদস্যদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা মাঠে প্রবেশ করিনি বা করার ইচ্ছা ছিল না। তারা আমাদের একটি প্রইভেটকারে হামলা করে সামনের গ্লাস ভাঙচুর করে। এসময় দুজন মুসুল্লী আহত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত উপ-পুলিশ কমিশন (অপরাধ-দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, মাওলানা জুবায়ের অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়ে ২০১৮ সালে সাদ পন্থীদের হামলার বিচারের দাবি জানান। এ সময় তাঁরা সাদ অনুসারীদের একটি প্রাইভেটকারে হামলা করেন।

  • ইজতেমা
  • সংঘর্ষ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।