দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকলে দিল্লির অপশক্তি রুখে দিতে পারব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এমন কথা মন্তব্য করেন তিনি।
হান্নান মাসুদ বলেন, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকলে দিল্লির অপশক্তি রুখে দিতে পারব। আওয়ামী লীগ ও তার দোসররা ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের অর্জন নষ্ট করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কোনো শক্তি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত না। ছাত্রদল, শিবির সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে। আগের ছাত্র রাজনীতি সঠিক ছিল না। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, তারা কোনো বিভাজন তৈরি করবে না। আগামীতে কোনো দ্বন্দ্বে না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন।
অ