দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।
বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নতুন জাতীয় দিবস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তারিখে কি নামে দিবসটি উদ্যাপান করা হবে, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে।
আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় দিবস বলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের নিজেদের বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছে। তাই সেগুলো থাকছে না।’
অ