দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর ও শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় দুই ঈদে ৫ দিন এবং দুর্গাপূজায় ৩ দিন ছুটির প্রস্তাব করেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, এছাড়া দুর্গাপূজার ছুটি বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে। পরিষদ সিদ্ধান্ত নিলে দুই ঈদে মিলবে ৫ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দিলবে তিন দিন ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।
এফএইচ