• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

দেশ টিভি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ২২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও হামলা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কর্মকাণ্ড, এসব দেশে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস। যারা দেশে দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের কনফারেন্সরুমে সাম্প্রতিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

খালিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এক শ্রেণির দুর্বৃত্ত লুট ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আবার এ সংক্রান্ত কিছু গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বিগত এক মাস যাবত অনেক মাদরাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারায় নিয়োজিত রয়েছেন। আমরা আশা করি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, দেশের জনগণ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ। যারা দুর্বৃত্তপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আমরা আশা করব, সব ধর্মীয় পক্ষ সহিষ্ণুতার পরিচয় দেবে। বাংলাদেশ জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এটি আমাদের সবসময় ধরে রাখতে হবে। এর অন্যথা হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় তিনি এ সাম্প্রদায়িক হামলার পেছনে কোনো বিশেষ পক্ষ সক্রিয় রয়েছে কিনা সেটি খুঁজে দেখতে জনগণের প্রতি আহ্বান জানান।

আগামী রোববার (১১ আগস্ট) তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করবেন।

মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কী ধরনের কর্মপরিকল্পনা রয়েছে জানতে চাইলে ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, প্রথমে আমরা গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব। এটা আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে তাদের আইনের আওতায় আনব। সাম্প্রদায়িক হামলার শিকার উপাসনালয় ও বাড়িঘর পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব। আগামীতে যাতে কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে সেজন্য একটি হটলাইন চালু করব।

আরও পড়ুন

সংখ্যালঘু অধ্যুষিত সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার

পরিবহন চাঁদাবাজরা লাপাত্তা / যাত্রীদের প্রত্যাশা বাস ভাড়া কমবে

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাম্প্রদায়িক হামলার বিষয়ে গুজব প্রতিরোধে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করব।

হজের খরচ কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন হজের খরচ এত বেশি সেটা দায়িত্ব নেওয়ার পর আমি দেখব। অনেকে বলেন এর পেছনে সিন্ডিকেট রয়েছে। যদি সিন্ডিকেট থেকে থাকে সেটি আমরা ভাঙব। একটি ধর্মীয় ইবাদতকে আমরা ব্যবসায় পরিণত করতে দেব না।

কে

  • সংখ্যালঘু
  • ধর্ম উপদেষ্টা
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
আগামী নির্বাচন হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা
আগামী নির্বাচন হবে দিনের আলোতে: ধর্ম উপদেষ্টা
কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।