দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধভাবে কারাগারে অনেক সাধারণ ছাত্র-জনতাকে আটক করে রাখা হয়েছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। তারা বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা আড়াইটায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের সামনে মানববন্ধনে এ দাবি করেন।
এর আগে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে আজ বেলা দেড়টার কিছু পর ছেড়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, এই ছয় শিক্ষার্থী যাতে স্বাধীন পরিবেশে, স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার বিচার দাবি করেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে তারা জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত দাবি করেন।
মানববন্ধনে আরও অংশ নেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী শিরীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরীন, সামিনা লুৎফা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।
এফএইচ