দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সকল আন্তর্জাতিক অংশীদারদের মন্ত্রণালয় এ বিষয়ে আশ্বস্ত করেছে।
সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ সরকার। বিশেষত অপপ্রচার, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যাপক প্রচারের পটভূমিতে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ সংস্থা এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ দেখেছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এছাড়া তিনি নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন। সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে।
আরএ