দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান দায়িত্ব ত্যাগ করে লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশনা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুতে আপনার (রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান) বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
এফএইচ/