দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া আজ থেকে স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিলো সেগুলোও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার কারফিউ শিথিল সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা ও ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ২টি কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির।
এমন ঘোষণায় স্বল্প দূরত্বের যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
কোটা সংস্কার আন্দোলনে মুখে সারাদেশে গত ৭ দিন যাবৎ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে।
এফএইচ