দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনা কোম্পানির টিকাদার প্রতিষ্ঠানের ড্রিলিংয়ের সময় ছিদ্র হয়ে যাওয়া ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন দুই দিনের প্রচেষ্টায় মেরামত শেষে পুনরায় কমিশনিং শুরু করেছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে সময় গ্যাস কমিশনিং শুরু হয় বলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ জিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়।
কোম্পানির এক বার্তায় বলা হয়, জিটিসিএলের ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। বিকেল হতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এলএনজি সাপ্লাই ও গ্যাসগ্রিডের প্রেসারের সাথে সিনক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।
কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুর্ঘটনায় ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ছিদ্র হয়।
একটি চাইনিজ কোম্পানির অবকাঠামো নির্মাণ কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটলেও জিটিসিএলকে এই কাজের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। জিটিসিএল বা সরকারের পক্ষ থেকেও ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাগব করতে নিয়মিত মনিটরিং বাড়ানোর কথাও বলেছেন তিনি।
আরএ