দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যে গ্যাস সংকট দেখা দিয়েছে তা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (৩ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এর আগে ব্লুইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেশনে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রে মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে বেশ সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরে যা শেষ হবে।
এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, অনশোরে উইন্ড ২৫ শতাংশ পর্যন্ত মিলছে কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী। অফশোরে তা আরো বেশি হবে বলে প্রত্যাশা করছি।
এফএইচ