• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রেড ক্রিসেন্টে’র গ্রিন রেসপন্স অলিম্পিয়াড 

দেশ টিভি ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ১৯:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর আয়োজনে প্রথমবারের মত দেশে অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড ২০২৪। রেড ক্রিসেন্টের জাতীয় সদরদপ্তর ও ১০টি ইউনিটসহ মোট ১১টি ইউনিট অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সেখান থেকে সেরা ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। পরিবেশ বাঁচাতে সৃজনশীল সমাধান খুঁজে বের করায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ ইউনিট। প্রথম রানার্সআপ হয় জাতীয় সদর দপ্তর দল ও দ্বিতীয় রানার্সআপ হয় দিনাজপুর ইউনিট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ জুন) প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমাদের দায়িত্ব পরিবেশের ক্ষতি রোধ করা। আমি আশাবাদী, এই অলিম্পিয়াড থেকে এমন কিছু সৃজনশীল এবং কার্যকরী সমাধান বেরিয়ে আসবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সবুজ পৃথিবী নিশ্চিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল এবং কোষাধ্যক্ষ এম এ ছালাম। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী পরিবেশের ক্ষতি রোধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট আরও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অলিম্পিয়াডে অংশ নিতে প্রাথমিক পর্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর শাখা ও ৬৮টি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা পরিবেশ সুরক্ষার সমাধান খুঁজতে বিভিন্ন সময়োপযোগী উদ্ভাবনী ধারণা প্রস্তাব করেন। প্রস্তাবিত এসব ধারণার মধ্য থেকে জাতীয় সদর দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম জেলা, দিনাজপুর, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, লালমনিরহাট, নরসিংদী, রাজশাহী সিটি ও ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট চূড়ান্ত প্রতিযোগী হিসেবে অংশ নেয়। এসব ইউনিটের প্রতিযোগীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী ধারণা বিচারকদের সামনে প্রদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম, আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. ফাতেমা আক্তার এবং আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ মোহাম্মদ মেহেদী আহসান বিচারকের দায়িত্বে থেকে সেরা ৩টি ইউনিটকে বিজয়ী করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও পরিচালক ইমাম জাফর সিকদারে সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড. মো. মাহবুবার রহমান তালুকদার, মহাসচিব কাজী শফিকুল আযম, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, জার্মান রেড ক্রসের এক্টিং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনা মেরিকুইনা, গ্রিন রেসপন্স ফোকাল মো. শাহজাহান সাজু, সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও যুব স্বেচ্ছাসেবকরা। সার্বিক সহায়তায় ছিলো সুইডিশ রেড ক্রস ও জার্মান রেড ক্রস।

দূষণমুক্ত সুন্দর সবুজ প্রাকৃতিক পৃথিবী গড়ে তুলতে বিডিআরসিএস প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবক ও কর্মীদের উদ্ভাবনী প্রচেষ্টাকে প্রদর্শন করার মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রমের প্রচারই এই আয়োজনের উদ্দেশ্য।

এফএইচ

  • বিডিআরসিএস
  • সবুজ বাংলাদেশ
  • গ্রিন রেসপন্স অলিম্পিয়াড
এ সম্পর্কিত আরও খবর
সবুজ বাংলাদেশের মাদকবিরোধী সংলাপ
সবুজ বাংলাদেশের মাদকবিরোধী সংলাপ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।