দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ মাদকমুক্ত সমাজ গঠনের তরুণ সমাজের ভূমিকা শীর্ষক তারুণ্যের সংলাপ আয়োজন করেছে।
‘মাদকমুক্ত সুস্থ জীবন, আলোয় আলোয় ভরবে ভূবন’ শ্লোগানে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে আগত তরুণরা অংশ নেয়।
সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু। অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েম মাছুম, দেশটিভির বার্তাকক্ষ সম্পাদক আপন অপু, প্রকৌশলী নজরুল ইসলাম প্রমূখ।
সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নিশ্চিতে সংগঠনটি পাড়া মহল্লায় বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। বিভিন্ন সভা সেমিনার, লিফলেট বিতরণ, সাংস্কৃতিক আয়োজন গান, গণনাটক পরিবেশন করছে।
সংলাপে তরুণরা শপথ গ্রহণ করেন মাদকমুক্ত সমাজ গড়ায় কাজ করা এবং নিজেদের মাদকমুক্ত রাখার।
এফএইচ