দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষকদের জন্য নতুন এক অ্যাপস এনেছে সরকার। আর এতেই মিলবে তাদের সমস্যার সকল উত্তর। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বুধবার (১২ জুন) এক সেমিনারে এ তথ্যই জানিয়েছেন।
রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মিলনায়তনে ‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
ওয়াহিদা আক্তার বলেন, ‘আমাদের দেশের কৃষকরা বিভিন্ন সময়ে অসুবিধায় পড়েন। তাদের প্রায় সব ধরনের অসুবিধার উত্তর মিলবে খামারী অ্যাপসে। দেশের জমিগুলো অতি ক্ষুদ্র, এ জন্য অনেক ক্ষেত্রে বড় প্রযুক্তি জনপ্রিয় হয় না। সমবায় ছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয় বা এর অধীনস্ত সংস্থাগুলো সীমালঙ্গনের কালচার থাকলে কৃষিতে এতো সাফল্য আসতো না।’
সাংবাদিকদের উদ্দেশে সচিব বলেন, ‘আমরা সীমালঙ্গনকারী না। মন্ত্রণালয়ে সীমালঙ্গনের কালচার থাকলে কৃষিতে এতো বরকত হতো না। আপনারা যদি প্রশংসা না করেন আমরা উৎসাহ পাবো কোথায়। আপনারা ভালোবেসে ভুল ধরিয়ে দেন। আমরা শুধরে নিব।’
কৃষি মন্ত্রণালয়ের ১৭ প্রতিষ্ঠান কাজ করছে এমন তথ্য জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, ‘সাংবাদিকেরা এসব প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে। তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা প্রয়োজন। মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস সরবরাহ করতে পারে। এআইএসের মতো প্রতিষ্ঠান অনেক মন্ত্রণালয়ের নেই। এআইএস সাংবাদিকদের আসার-বসার ব্যবস্থা করবে। সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। কৃষি তথ্য সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল কাজ।
এম