দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়।
আগামী ১২ মার্চ থেকে তার অবসরপ্রস্তুতি মূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তার আগেই তিনি আরও এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। এর আগে ২০২২ সালের ২৯ ডিসেম্বর তিনি কৃষি সচিব পদে যোগ দেন।
ওয়াহিদা আক্তার ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। সচিব হিসেবে যোগদানের আগে তিনি কৃষি মন্ত্রণালয়েই অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবেও কর্মরত ছিলেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার নিজ বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে সন্তানের জননী। তার স্বামী ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত।
এফএইচ