দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ মারা গেছেন। সোমবার (৩ জুন) বিকেলে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিকেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে জানা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।
নব্বইয়ের ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফী আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপর আওয়ামী লীগে যোগ দেন।
শফী আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ছিলেন। পরে দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হোন।
২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। তবে মনোনয়ন ফরম বাতিল হয়ে যায়।
এফএইচ