দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ মে) সকালে তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে বলেন, আজকে নির্ধারিত ইস্যুর বাইরে দুইটি বিষয় ছিল। তার মধ্যে প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন, বাজার মনিটরিং যেন জোড়ালোভাবে হয় এবং ভালোভাবে নজর দিতে বলেছেন। বাজারে সাপ্লাই যেন ঠিক থাকে।
তিনি আরও বলেন, কিছু কিছু পণ্যে সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য কঠোরভাবে যাতে বাজার মনিটরিং শুরু করতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।
ডিপি/