• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন যেভাবে, জানাল ইসি

উপজেলা পরিষদ নির্বাচন
দেশ টিভি ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৪, ১৬:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন যেভাবে, জানাল ইসি
অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন যেভাবে, জানাল ইসি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সব ধরনের মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ এপ্রিল) ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থী যেকোনো স্থানে অবস্থান করে অনলাইনে সম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল এবং প্রয়োজনীয় দলিল সংগ্রহ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের জন্য অনলাইনে পছন্দসই প্রচলিত কার্যকর পদ্ধতিতে জামানত দিতে পারবেন। প্রযুক্তি-নির্ভর পদ্ধতিতে মনোনয়নপত্র দাখিল করে প্রার্থীর সময় বাঁচবে। অনলাইনে মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত সিস্টেমের লিঙ্ক www.ecs.gov.bd -এ প্রবেশ করে নোটিশ বোর্ড ‘অনলাইনে মনোনয়নপত্র দাখিল’ অথবা onss.ecs.gov.bd তে গিয়ে সরাসরি অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম এক্সেস করা যাবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়াবলি হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে এনআইডি যাচাই এবং চেহারা সনাক্তকরণ করা হয়। রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে, যা সতর্কতার সঙ্গে সংরক্ষণ করতে হবে। প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। ড্যাশবোর্ডের সর্বডানে ‘প্রক্রিয়া’ অংশে ‘এডিট’ বাটনে ক্লিক করে বামপাশের মেনু হতে পর্যায়ক্রমে প্রস্তাবকারী ও সমর্থনকারীর অংশ, প্রার্থী মনোনয়ন, প্রার্থীর ব্যক্তিগত তথ্য, প্রার্থীর হলফনামা ও প্রার্থীর ফাইল সংযুক্তিকরণ ধাপসমূহ এবং জামানত প্রদান সম্পন্ন করতে হবে। চেহারা সনাক্তকরণ ও অনলাইনে জামানত প্রদানের বিষয়টির অন্তর্ভুক্তি ব্যতিরেকে প্রায় সমগ্র প্রক্রিয়াটিই ম্যানুয়াল/পূর্বতন পদ্ধতিতে হার্ডকপি ফরম এর অনুরুপ। চূড়ান্তভাবে দাখিল করার আগে পূরণকৃত মনোনয়য়নপত্র বারবার পরীক্ষা করে প্রয়োজনে এডিট করতে হবে। সঠিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হলে মোবাইলে বার্তার মাধ্যমে নিশ্চিত করা হবে।

ইসি আরও জানায়, রিটার্নিং কর্মকর্তা অনলাইনে আবেদনকৃত প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের প্রাপ্তি স্বীকার, নিশ্চিতকরণ, যাচাই/বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ নিশ্চিতপূর্বক যাবতীয় প্রয়োজনীয় কাজ সম্পাদন করবেন। প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রার্থী যেকোনো সময় তার দাখিলকৃত মনোনয়নপত্রের আপডেট জানতে পারবেন। পাশাপাশি মোবাইলে বার্তা প্রাপ্ত হবেন।

এতে আরও বলা হয়, নিরাপত্তা ব্যবস্থায় প্রার্থীর সঠিকতা যাচাইয়ের জন্য রেজিস্ট্রেশন ধাপে যাচিত এনআইডি নম্বর প্রদান করলে ওই এনআইডির বিপরীতে সংরক্ষিত তথ্য প্রদর্শিত হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু হয়ে প্রার্থীর ছবি ধারণ করা হয়। ধারণকৃত ছবির সঙ্গে ভোটার তালিকা ডেটাবেইজে সংরক্ষিত ওই ব্যক্তির ছবির সঙ্গে মিলিয়ে Face Recognition System (FRS) এর মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। একই পদ্ধতিতে নির্বাচনে প্রার্থীর প্রস্তাবকারী এবং সমর্থনকারীর পরিচয় শনাক্ত হয়। পরিচয় শনাক্তকরণ ব্যতিত কোনো অবস্থাতেই সিস্টেমটি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

ঈদের দিন বন্ধ থাকবে আন্তঃনগর ট্রেন

সাগর থেকে বাংলাদেশের ২৭ জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড

ব্যাংক পরিদর্শনে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে প্রার্থীর জামানত প্রদানের জন্য অনলাইনে জামানত প্রদানের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষভাগে প্রার্থীকে জামানত প্রদান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে সিস্টেম সিলেক্ট করে পছন্দসই প্রচলিত কার্যকর পদ্ধতি যেমন: মোবাইল ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে জামানত প্রদান করা যাবে।

কমিশন আরও জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সব পদে সব মনোনয়নপত্র শুধু অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাচন অফিসসমূহে যোগাযোগ করা যাবে। শেষ সময়ের অপেক্ষায় না থেকে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে মনোনয়পত্র দাখিল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে। প্রার্থীদের সুবিধার্থে এ সংক্রান্ত একটি ভিডিও টিউটোরিয়াল ওয়েবসাইট এর পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত ফেসবুক পেজ Bangladesh Election Commission Secretariat এ দেখতে পাওয়া যাবে।

এও

  • উপজেলা নির্বাচন
  • নির্বাচন কমিশন
  • অনলাইনে মনোনয়নপত্র দাখিল
  • জাতীয়
এ সম্পর্কিত আরও খবর
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা
নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা
শিবিরের জাতীয় পর্যায়ে সাথী মূল্যায়ন, ২০ জন পেলেন পুরস্কার
শিবিরের জাতীয় পর্যায়ে সাথী মূল্যায়ন, ২০ জন পেলেন পুরস্কার
জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হবে না: সারজিস
জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হবে না: সারজিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।