দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকায় ভলভো বাসের একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নির্বাপণের কাজ করছে।
সোমবার (১ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিক পাড়া একটি গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুনের খবর পাওয় যায়।
দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিপি/