দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। রিওতে অনুষ্ঠিত প্রথম ধরিত্রী সম্মেলনের ২০ বছর আগেই বঙ্গবন্ধু সদ্যস্বাধীন বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা করেছিলেন।
মঙ্গলবার (২৬ মার্চ) মন্ত্রণালয় কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, পানিদূষণ নিয়ন্ত্রণে তিনি অধ্যাদেশ জারি করেছিলেন। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধুর নির্মল পরিবেশের সোনার বাংলা বিনির্মাণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
সাবের হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। পাকিস্তানের শাসন পদ্ধতির বিকল্প হিসেবে তিনি গণতান্ত্রিক পদ্ধতির কথা চিন্তা করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের স্বার্থে কোনো বিভাজন থাকতে পারে না। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।
আরএ