দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার মকবুল নামে এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।
বিকেলে সাবের হোসেনকে আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবের হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
গত ৬ অক্টোবর বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
অ