দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লালমনিরহাটের বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেন। পরে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সোমবার (৭ অক্টোবর) জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাপসী তাবাসসুমকে ওএসডি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
অ